1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৪২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা বণিকপাড়া এলাকার বাসিন্দা মোঃ শফিকুল আলমের একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মোবাইল ফোনটি উদ্ধারে কাজ শুরু করে দৌলতপুর থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও প্রয়োজনীয় পুলিশি তৎপরতার মাধ্যমে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার করা মোবাইল ফোনটি যাচাই-বাছাই শেষে এর প্রকৃত মালিক মোঃ শফিকুল আলমের কাছে আজ বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন তৎপরতায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

কেএমপির দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ ও জিডির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025