1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কালীগঞ্জে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিলেন মেয়র প্রার্থী জহির হাসান মোহন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:০৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

কালীগঞ্জে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিলেন মেয়র প্রার্থী জহির হাসান মোহন

মো: আল-মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Spread the love

 

**মো: আল-মাহফুজ শাওন **

কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহন।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

ফুটবল পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে ফুটবল গ্রহণ করে এবং নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় জহির হাসান মোহন বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা প্রয়োজন।”

তিনি বলেন, এলাকার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে।

স্থানীয়রা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জহির হাসান মোহনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025