1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নিলামে নয়, ঐতিহ্যের স্মারক হিসেবে ‘বনরানী’ ও ‘বনকন্যা’ সংরক্ষণের দাবি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:২৬|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

নিলামে নয়, ঐতিহ্যের স্মারক হিসেবে ‘বনরানী’ ও ‘বনকন্যা’ সংরক্ষণের দাবি

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন
শতবর্ষী ঐতিহ্য ও স্মৃতিবিজড়িত সরকারি লঞ্চ ‘বনরানী’ ও ‘বনকন্যা’ নিলামে বিক্রির সিদ্ধান্তে খুলনায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। খুলনা ও সুন্দরবন অঞ্চলের নৌ-যোগাযোগের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এই দুই লঞ্চ নিলামে বিক্রি না করে ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমী, ইতিহাসসচেতন নাগরিক ও স্থানীয়রা।
সচেতন মহলের মতে, ‘বনরানী’ ও ‘বনকন্যা’ শুধু দুটি পুরোনো সরকারি নৌযান নয়; এগুলো খুলনা ও সুন্দরবনকেন্দ্রিক নৌ-যোগাযোগ এবং একটি সময়ের গুরুত্বপূর্ণ স্মৃতির অংশ। বছরের পর বছর নদীপথে চলাচল করা এই দুই লঞ্চের সঙ্গে উপকূলীয় জনপদ ও খুলনার মানুষের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে।
তাদের আশঙ্কা, নিলামে বিক্রি করা হলে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই নৌযান দুটি চিরতরে হারিয়ে যেতে পারে। তাই নিলাম প্রক্রিয়া চূড়ান্ত করার আগে লঞ্চ দুটির ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা ও সংরক্ষণের সম্ভাবনা যাচাই করার দাবি জানিয়েছেন তারা।
পরিবেশ ও ঐতিহ্যপ্রেমীদের মতে, প্রয়োজনীয় সংস্কার করে ‘বনরানী’ ও ‘বনকন্যা’কে ঐতিহাসিক নৌযান হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। একই সঙ্গে এগুলোকে নৌ-জাদুঘর, পর্যটন বা শিক্ষামূলক কাজে ব্যবহারের সম্ভাবনাও বিবেচনা করা যেতে পারে।
খুলনার নাগরিকদের দাবি, লঞ্চ দুটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় জনগণ, ইতিহাসবিদ, পরিবেশবিদ ও নৌ-পরিবহন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হোক। দেশের নৌ-ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণের সুযোগ থাকলে তা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের ভাষ্য, সময়ের সঙ্গে অনেক ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে খুলনা ও সুন্দরবনের নৌ-ইতিহাস তুলে ধরতে ‘বনরানী’ ও ‘বনকন্যা’র মতো স্মৃতিবিজড়িত নৌযান সংরক্ষণ গুরুত্বপূর্ণ।
তাই তাদের প্রত্যাশা—নিলামে বিক্রি নয়, ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে ‘বনরানী’ ও ‘বনকন্যা’কে রক্ষায় কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

More News Of This Category
© All rights reserved © 2025