1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের বিভাগীয় কমিটি গঠন - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:৫৭|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

খুলনায় বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের বিভাগীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Spread the love

 

বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে খুলনা নগরীর কাইংফেইন চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় আল জামাল ভূঁইয়াকে সভাপতি এবং মো. গোলাম রববানী ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির মাধ্যমে খুলনা বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ৯ সেপ্টেম্বর খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাইয়ের আন্দোলনের স্মরণে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজনদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ খুলনা বিভাগের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

More News Of This Category
© All rights reserved © 2025