1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কেএমপি ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ২:১০|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

কেএমপি ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত ১১টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানাধীন ৭ নম্বর ঘাট পোর্ট গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. শহিদুল ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম খালিশপুর থানাধীন ৬ নম্বর ঘাট এলাকার গফুর সরদারের বাড়ির পাশের বাসিন্দা। তার পিতার নাম মৃত আলী আজম।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে **মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায়** মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।

More News Of This Category
© All rights reserved © 2025