1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:৫৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন
খুলনার খালিশপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে খালিশপুর থানাধীন ওয়ারলেস এপ্রোস রোডের হোল্ডিং নম্বর-২৩, সুলতান মল্লিকের বাড়ির রান্নাঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়া মৃত ইদ্রিস মিয়ার ছেলে এবং ছলেমা বেগমের ছেলে। তিনি ওয়ারলেস এপ্রোস রোডের হোল্ডিং নম্বর-২৩-এর সুলতান মল্লিকের বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় জাহাঙ্গীর মিয়ার কাছ থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৬, তারিখ ২৩ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৫৪, তারিখ ২৩ আগস্ট ২০২৬।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

More News Of This Category
© All rights reserved © 2025