1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৪২|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় ২১ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার কিছুক্ষণ পর এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সময় কার্যালয়টি বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীও ঘটনাস্থলে উপস্থিত হন।

খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের স্থান পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে কারা বা কী উদ্দেশ্যে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিষয়ে খুলনা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা বলেন, তিনি ছুটিতে ছিলেন। রাতে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। বিস্ফোরণের ধরন, ব্যবহৃত ককটেলের উৎস এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

More News Of This Category
© All rights reserved © 2025