1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
হামলার পর চিকিৎসা নিতে গিয়ে বিপাকে গৃহবধূ, নিরাপত্তার দাবি - khulnarprotichchobi
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

হামলার পর চিকিৎসা নিতে গিয়ে বিপাকে গৃহবধূ, নিরাপত্তার দাবি

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।
বাগেরহাটের ফকিরহাটে এক গৃহবধূকে দা ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তার দেবর ও এক সহযোগীর বিরুদ্ধে। হামলার ঘটনায় আহত হয়ে ওই নারী প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
ভুক্তভোগী আসমা বেগম, স্বামী শেখ সিরাজুল। তার ঠিকানা গ্রাম-ব্রাহ্মণবাকদিয়া, ফকিরহাট, বাগেরহাট।
আসমা বেগম অভিযোগ করেন, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাড়ির ঘরে ছিলেন। এ সময় তার ছোট দেবর কামরুল ইসলাম হাতে দা নিয়ে তাকে আঘাত করেন। হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার হাতে কোপ লাগে এবং তিনি মাটিতে পড়ে যান।
অভিযোগে আরও বলা হয়, এ সময় আরেক ব্যক্তি ইব্রাহিম লোহার রড দিয়ে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় ব্যবস্থাপত্রে চিকিৎসক লিখেছেন—“H/O physically assault 1 day back”। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ভর্তি হওয়ার একদিন আগে আহত হওয়ার তথ্য ব্যবস্থাপত্রে কেন উল্লেখ করা হয়েছে।
আসমা বেগম আরও অভিযোগ করেন, চিকিৎসকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অসদাচরণ করেন এবং তাকে ওই হাসপাতালে আর না আসতে বলেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী জানান, তিনি বর্তমানে দুই সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযোগের পর থেকে তাকে ঘরবাড়ি ছেড়ে বাইরে থাকতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন আসমা বেগম। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

More News Of This Category
© All rights reserved © 2025