1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’—দিঘলিয়া কা‌রিগ‌রি প্রশিক্ষণার্থীদের উদ্যেশে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:৪৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’—দিঘলিয়া কা‌রিগ‌রি প্রশিক্ষণার্থীদের উদ্যেশে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার

সুজিত বাছাড়
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া :

‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ’—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময়কালে ইউএনও প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় প্রশিক্ষণের মান, হাতে-কলমে শিক্ষা, প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

মতবিনিময়কালে বিদেশগমন আরও সহজ, স্বল্প ব্যয়ে ও নিরাপদ করার বিষয়ে প্রশিক্ষণার্থীদের মতামত গ্রহণ করা হয়। তাদের মতামতগুলো উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ হিসেবে প্রেরণের ব্যবস্থা করা হয়েছে।

আলোচনায় ইউএনও সুজন দাশ গুপ্ত বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও দক্ষতা, নিরাপত্তা ও সঠিক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এখন থেকে নিজেদের ভাগ্যের চাকা নিজেরাই ঘুরিয়ে নিতে চান। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রত্যয় জানান তারা।

মতবিনিময়কালে দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. ফজলুল হক, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

More News Of This Category
© All rights reserved © 2025