1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, নতুন দৃষ্টান্ত স্থাপন মশিউরের - khulnarprotichchobi
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:০০|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, নতুন দৃষ্টান্ত স্থাপন মশিউরের

আল মাহফুজ শাওন
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Spread the love

আল-মাহফুজ শাওন

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২০১৯ ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পূর্ণ অর্থায়িত স্কলারশিপ অর্জন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য University of New Mexico-এর M.A. in Communication প্রোগ্রামে ভর্তি হওয়ার পাশাপাশি Teaching Assistantship (TA) লাভ করেছেন।

মশিউরের এই অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং দেশের উচ্চশিক্ষাপ্রত্যাশী তরুণদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গণযোগাযোগ ও সাংবাদিকতার মতো বিষয়ে পড়াশোনা করে আন্তর্জাতিক পর্যায়ে পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ অর্জন তার একাডেমিক দক্ষতা, গবেষণামুখী মনোভাব এবং নিরলস পরিশ্রমের উজ্জ্বল স্বীকৃতি।

জানা গেছে, মশিউর রহমানের স্কলারশিপের আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবীমা, মাসিক স্টাইপেন্ড এবং Teaching Assistantship-এর সুবিধা। এছাড়া তার I-20 নথিতে প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের উদ্বৃত্ত অর্থ উল্লেখ রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাকে বড় ধরনের আর্থিক চাপ বহন করতে হবে না। একই সঙ্গে Teaching Assistant হিসেবে একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ তার জন্য গুরুত্বপূর্ণ পেশাগত অভিজ্ঞতা অর্জনের পথও উন্মুক্ত করবে।

মশিউরের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা, গবেষণার প্রতি আগ্রহ এবং ধারাবাহিক প্রস্তুতির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল তার এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

উচ্চশিক্ষার স্বপ্ন দেখা অনেক তরুণের কাছে এখন মশিউর রহমান এক অনুপ্রেরণার নাম। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং খুলনা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের জন্যও গৌরবের বিষয়।

More News Of This Category
© All rights reserved © 2025