1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:৫৬|
শিরোনামঃ
দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার

দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।

সুজিত বাছাড়
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল এবং ১ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে এস কে আজিজুল বারী হেলাল বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, প্রয়োজনীয় উপকরণ ও অন্যান্য সহায়তা তাদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। পাশাপাশি বসতঘর, সেলাই মেশিন ও বাইসাইকেলের মতো সহায়তা সংশ্লিষ্ট পরিবারের জীবনযাত্রা ও স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মনিরুল হক, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিক, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সানওয়ার হোসেন মাসুম, দিঘ‌লিয়া উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সেনহাটী ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি শেখ মোসলেম উদ্দিন, সেনহাটী ইউনিয়ন বিএন‌পির সাধারন সম্পাদক ফারুক খন্দকার, দিঘ‌লিয়া উপ‌জেলা সা‌বেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শ‌রিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন দিঘলিয়ার স্থানীয় রাজ‌নৈ‌তিক নেতা ক‌র্মিবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও নিউজ মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠা‌নের শেষ পর্বে প্রধান অতিথি ও সভাপতি তিন জন‌কে বসত ঘর, ছয় জন‌কে সেলাই মেশিন, নয় জন‌কে বাইসাইকেল এবং প্রাথ‌মিক ২৯ জন, মাধ‌্যমিক ১৭ জন এবং উচ্চ মাধ‌্যমিক ১২ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

More News Of This Category
© All rights reserved © 2025