1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৩:০৬|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ

আল মাহফুজ শাওন
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বিশিষ্টজনদের পক্ষ থেকে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ডেঙ্গুর লক্ষণ সম্পর্কে সতর্কতা
হঠাৎ করে ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর।
মাথাব্যথা, বিশেষ করে চোখের পেছনে ব্যথা।
শরীর ও জয়েন্টে ব্যথা।
বমি বমি ভাব বা বমি হওয়া।
ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া।
রক্তপাত, বিশেষ করে নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া।
এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ৫টি করণীয়
১. বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।

২. পানির ট্যাংক ও পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ৩. পুরোনো টায়ার ও পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না।

৪. দিনের বেলায়ও মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে।

৫. নিয়মিত মশারি ব্যবহার করতে হবে এবং ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে।
খুলনায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পোস্টারে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলে বার্তা দেওয়া হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025