1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রবীন্দ্র সঙ্গীত পরিষদের আয়োজনে আমেরিকায় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব - khulnarprotichchobi
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

রবীন্দ্র সঙ্গীত পরিষদের আয়োজনে আমেরিকায় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব

শিল্পী রহমান
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

শিল্পী রহমান, লস অ্যাঞ্জেলস :
আমেরিকার লস অ্যাঞ্জেলসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব। রবীন্দ্র সঙ্গীত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে গান, নৃত্য ও কবিতায় তুলে ধরা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমাত্রিক সৃষ্টি। প্রবাসী বাঙালিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে রবীন্দ্রসংগীত, রবীন্দ্রসংগীতের সঙ্গে নৃত্য এবং রবীন্দ্রনাথের কবিতা পরিবেশন করা হয়। পরিবেশনার সঙ্গে দর্শকরাও বিভিন্ন সময়ে গানে অংশ নেন।

সন্ধ্যা ৭টার দিকে উপস্থাপক সাথী বড়ুয়া ও আশীষ কুমার ঘোষ অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন। এরপর উপস্থিত সবাই দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বিশিষ্ট কবি ও মূকাভিনেতা কাজী মাশরুল হুদার বক্তব্যের মধ্য দিয়ে মূল আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়।

উৎসবে শিল্পী রহমান, উর্মি আতাহার, শায়লা রুমী, বুবলি বড়ুয়া, সাথী বড়ুয়া, স্নিগ্ধা পোদ্দার, মিলু আর্চায্য, মানিক বড়ুয়া, এসবি শ্রেয়াস, জয়শ্রী বিশ্বাস, তৃপ্তি মজুমদার, হৃদ্ধী বড়ুয়া, প্রহেলিকা মন্ডল, নয়ন বড়ুয়া, উৎপল বড়ুয়া, স্মৃতি বড়ুয়া, অনামিকা ঘোষ, রিম্পা বড়ুয়া, অথৈ সাহা, আলভিনা ইসলাম, সীমা ধর, পারমিতা, মুক্তি বড়ুয়া, সংগীতা বড়ুয়া, অর্চনা বিশ্বাস, শুভ্রা মুখার্জী, দূর্গা, দেবান্তী, গোসালী, পিয়া, মৌমিতা বড়ুয়া, পৃথিলা বড়ুয়া, প্রনুসা বড়ুয়া, আজমি হোসেন স্বর্ণা, আদল হোসেন সরল, জয়শ্রী বড়ুয়া, রিধি বড়ুয়া, ওয়ালিফ সাবিন ওয়াফি, প্রীতিশ বড়ুয়া, অরিন ঘোষ, তাবিব আয়েন ওয়ামিক, আরিয়ান বড়ুয়া, আয়ুষ ঘোষ, অতীশ বড়ুয়া, প্রিয়ম মন্ডল ও সৌমিক বড়ুয়া অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করা এবং রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানটির পরিকল্পনা ও সম্পাদনায় ছিলেন লেখক ও অধ্যাপক সুমন বড়ুয়া। আয়োজন সফল করতে নিশু, এসবি শ্রেয়াস, হৃদ্ধী ও সৌম্যসহ সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্যের পরিবেশনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রবাসে বাংলা সংস্কৃতির এক নান্দনিক মিলনমেলা। দর্শক-শ্রোতারা দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্পীদের পরিবেশনায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

More News Of This Category
© All rights reserved © 2025