1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হলো আজ। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:৫৫|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

দিঘলিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হলো আজ।

সুজিত বাছাড়
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
Spread the love

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি বের করা হয়।

এ বছরের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটির কর্মসূচিতে উপজেলার ষাটোর্ধ্ব প্রবীণ ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভার শুরুতে প্রবীণদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়। প্রবীণরা বলেন, জীবনের দীর্ঘ সময়ে তারা পরিবার, সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক নানা সীমাবদ্ধতা তৈরি হলেও তারা যেন সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন, সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রবীণদের সম্মান, নিরাপত্তা, চিকিৎসাসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের কাজে লাগানোর আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। পরিবার ও সমাজে প্রবীণদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। তাদের সুস্থতা, নিরাপত্তা ও সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতার একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করা প্রয়োজন। প্রবীণদের জীবন থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, প্রবীণদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। প্রবীণদের সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌঁছে দিতে সমাজসেবা কার্যালয় কাজ করে যাচ্ছে। প্রবীণদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ষাটোর্ধ্ব প্রবীণ ব্যক্তিরা এবং দিঘলিয়া উপজেলার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

More News Of This Category
© All rights reserved © 2025