
পরশমনি জ্যোতি, ঢাকা:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী। মঙ্গলবার (৬ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল ‘পরম্পরা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। শিশু একাডেমির শিশু জাদুঘরের ‘কমল’ ও ‘পুতুল’—দুটি পৃথক গ্যালারিতে সাজানো হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও নানা সময়ের গুরুত্বপূর্ণ স্মৃতি।
প্রদর্শনীতে আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘পরম্পরা’ আলোকচিত্র প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার পেছনে সহযোগিতা ও ভূমিকার জন্য রফিক ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর এই আয়োজন শিশুদের সৃজনশীলতা, দেশপ্রেম, ইতিহাস ও সাংস্কৃতিক চেতনা বিকাশে নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।