1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:০৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

খুলনায় আবাসিক হোটেলে মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

আল মাহফুজ শাওন
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
Spread the love

 

আল-মাহফুজ শাওন

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আবাসিক হোটেলগুলোতে কথিত মাদক ও দেহব্যবসা বন্ধের দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও দেহব্যবসামুক্ত খুলনা চাই’—এমন দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ মানুষসহ নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আবাসিক হোটেলকেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সমাবেশে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়।বক্তারা বলেন, খুলনাকে মাদক ও দেহব্যবসার প্রভাব থেকে মুক্ত করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

নগরবাসীর প্রত্যাশা, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।

More News Of This Category
© All rights reserved © 2025