1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় ১৫৪ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ ৫৭ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২২|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনায় ১৫৪ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ ৫৭ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীর দৌলতপুরে অভিযান চালিয়ে ১৫৪ রাউন্ড গুলি ও দুই ধারবিশিষ্ট একটি চাকুসহ মো. গোলাম রসুল (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত দৌলতপুর থানাধীন উত্তর দেয়ানা এলাকার হোসেন শাহ রোডের ২১২ নম্বর হোল্ডিংয়ের একটি বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘরের শয়নকক্ষে থাকা স্টিলের আলমারি থেকে ১৪১ রাউন্ড ০.২২ বোর রাইফেলের গুলি, ১৩ রাউন্ড ১২ বোর শটগানের গুলি এবং একটি দুই ধারবিশিষ্ট চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার গোলাম রসুল ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গুলি ও চাকুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025