1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
বাগেরহাটের শরণখোলায় জুঁই আত্মহত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:২১|
শিরোনামঃ
সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাগেরহাটের শরণখোলায় জুঁই আত্মহত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার।

মোঃ মেহেদী হাসান
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ মেহেদী হাসান,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় জুঁই (৩০) আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি মাসুদ খানকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ জানায়, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাসুদ খানকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভনে জুঁইকে নিয়ে যাওয়ার পর বিয়ে করতে অস্বীকৃতি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদ খানের বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন। এ ঘটনায় তাঁর মা শামসুন্নাহার রুনু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শরণখোলা থানায় মামলা করেন।

গ্রেফতারের পর মাসুদ খানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট,
মোঃ মেহেদী হাসান
তাং : ২১-১০-২০২৬

More News Of This Category
© All rights reserved © 2025