1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
রোগীর অভিযোগের বিষয়ে জানতে গিয়ে হুমকির মুখে সাংবাদিক। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনামঃ
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনার দিঘ‌লিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি খুলনায় প্রেমিকার ছুরির আঘাতে প্রেমিক আহত  খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

রোগীর অভিযোগের বিষয়ে জানতে গিয়ে হুমকির মুখে সাংবাদিক।

মোঃ মেহেদী হাসান
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
Spread the love

মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক রোগীর চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট গ্রহণ না করার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গিয়ে হেনস্তা ও প্রাণনাশের হুমকির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। এ ঘটনায় নাক-কান বিশেষজ্ঞ ডা. শেখ ইফতেখারুল আলমের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এশিয়া পোস্ট অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক আগামীর সময়ের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল (৩০)।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাগেরহাট শহরের দশানী এলাকায় মৎস্য অফিসের পেছনে ১ নম্বর ক্রসরোডে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী আলেয়া বেগম কানের সমস্যার চিকিৎসা নিতে ডা. শেখ ইফতেখারুল আলমের চেম্বারে যান। চিকিৎসকের পরামর্শে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে গেলে তিনি তা দেখতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ওই রোগী। পরে সিটি ল্যাব থেকে পরীক্ষা করানোর কথা বলেন চিকিৎসক।

রোগীর স্বজনদের কাছ থেকে বিষয়টি জানার পর সাংবাদিক শেখ সোহেল চিকিৎসকের কাছে রিপোর্ট গ্রহণ না করার কারণসহ কয়েকটি বিষয়ে বক্তব্য জানতে যান। এ সময় চিকিৎসক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাংবাদিক। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শেখ সোহেল বলেন, একজন সাংবাদিক হিসেবে রোগীর অভিযোগের বিষয়ে তথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তাঁকে হেনস্তা করা হয় এবং সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগের বিষয়ে ডা. শেখ ইফতেখারুল আলম বলেন, সাংবাদিক তাঁর বাড়িতে এসে তাঁকে প্রশ্ন করার সাহস পেলেন কীভাবে—এ কথা বলে তিনি সাংবাদিককে বের হয়ে যেতে বলেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, শেখ সোহেল নামে এক সাংবাদিক লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট | ২১ অক্টোবর ২০২৬

More News Of This Category
© All rights reserved © 2025