1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
তিন বছর কমিটিহীন বাগেরহাট যুবদল, দ্রুত কমিটি গঠনের দাবি - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:২৪|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

তিন বছর কমিটিহীন বাগেরহাট যুবদল, দ্রুত কমিটি গঠনের দাবি

মোঃ মেহেদী হাসান
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Spread the love

 

মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘ প্রায় তিন বছর ধরে কমিটি না থাকায় বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা। দ্রুত জেলা কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, কমিটি না থাকলেও নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট শহরে আয়োজিত র‍্যালি ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শহরের স্বাধীনতা উদ্যান থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। পথসভায় সুজন মোল্লা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

জেলা যুবদলের কমিটি না থাকার বিষয়ে তিনি বলেন, প্রায় তিন বছর ধরে জেলায় সংগঠনটির কোনো কমিটি নেই। তারপরও প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে, কমিটি না থাকলেও তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সুজন মোল্লা আরও বলেন, দ্রুত জেলা যুবদলের কমিটি গঠন করা হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি দ্রুত কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পেলে নেতাকর্মীরা সংগঠনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও পথসভায় নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক তৎপরতা এবং নতুন কমিটি গঠনের দাবি আবারও সামনে আসে।

More News Of This Category
© All rights reserved © 2025