1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার দিঘলিয়ায় জাতীয় যুব দিবস পালিত - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:১৭|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনার দিঘলিয়ায় জাতীয় যুব দিবস পালিত

সুজিত বাছাড়
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে যুব সমাবেশ, আলোচনা সভা এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জামাল হুসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রমজান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা তথ্য আপা সাইদা খাতুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কাদের জনি।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উদ্যেক্তাগন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা এবং নিউজ ও প্রিন্ট মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।

আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন যুবসমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে দক্ষতা অর্জনের পাশাপাশি মার্কেটিং, বাজারব্যবস্থা এবং লিংকেজের ওপর গুরুত্ব দিতে হবে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদিত পণ্য ও সেবার বাজার তৈরি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এ চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে গেলে যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

More News Of This Category
© All rights reserved © 2025