
সুজিত বাছাড়, দিঘলিয়া, খুলনা:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় দিঘলিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও বিষয়বস্তুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কনক রানী গণপতি এবং উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
চিত্রাংকন প্রতিযোগীতায় প্রাথমিকে অংশগ্রহন করে ৩ জন ও মাধ্যমিকে অংশগ্রহন করে ২৩ জন শিক্ষার্থী।
প্রাথমিকে প্রথম স্থান অধিকার করে উম্মে মাইমুনা বুসরা, ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়; দ্বিতিয় স্থান অধিকার করে অভ্রনীল রায়, আর ডি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়; তৃতিয় স্থান অধিকার করে সামি, ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক শিক্ষার্থিদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তাসলিমা ইসলাম, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমক বিদ্যালয়; দ্বিতিয় স্থান অধিকার করে সানজিদা আক্তার, লাখোহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়; তৃতিয় স্থান অধিকার করে সাবিহা সরদার বর্ষা, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।