1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নায়ক আলভীর স্ত্রীর আত্মহত্যা, পরকিয়ার গুঞ্জন ঘিরে ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৩:২৫|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

নায়ক আলভীর স্ত্রীর আত্মহত্যা, পরকিয়ার গুঞ্জন ঘিরে ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

চিত্রনায়ক আলভীর স্ত্রী আজ দুপুরে নিজ বাসায় আত্মহত্যা করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় শোবিজ অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে নায়িকা তিথির নাম জড়িয়ে পরকিয়ার গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে।
দীর্ঘদিন ধরেই নায়ক আলভী ও নায়িকা তিথির সম্পর্ক নিয়ে নাট্য অঙ্গনে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয় গতকাল, যখন আলভী তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে তিথিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিকে জানা গেছে, দুই দিন আগে আলভী ও তিথি একসঙ্গে নেপালে একটি নাটকের শুটিংয়ে গেছেন।
ইন্ডাস্ট্রির একাধিক সূত্র দাবি করছে, আলভীর স্ত্রী তিথির সঙ্গে তার কাজ করা পছন্দ করতেন না। এমনকি বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তিও ছিল বলে অনেকে মন্তব্য করছেন। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও পাওয়া যায়নি।
স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি দ্রুত দেশে ফিরে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু পরিষ্কার করবেন।
তবে এই আত্মহত্যার পেছনে পরকিয়ার সন্দেহ কতটা ভূমিকা রেখেছে, তা এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category
© All rights reserved © 2025