1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ই - khulnarprotichchobi
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:১৪|
শিরোনামঃ
দিঘলিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ই শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ ডেরায় যৌথ বাহিনীর হানা, ভাই জনি গ্রেপ্তার বিভ্রাটের ধাক্কা সামলে ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক ও মেসেঞ্জার, ভোগান্তিতে খুলনাসহ সারা দেশের ব্যবহারকারীরা কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা বীর মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাসের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্ব যোগাসনে খুলনার কৃতি সন্তান মামুনের অনন্য সাফল্য খুলনায় ৯ বছরের শিশু রায়হান সিনহা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি রূপসার নৈহাটিসহ বিভিন্ন এলাকায় অপরাধ বিস্তার, উদ্বেগে সাধারণ মানুষ ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে কেএমপি থেকে বদলি

দিঘলিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
Spread the love

সু‌জিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণামূলক ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস. কে. আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শিক্ষা অফিসার জনাব এস. এম. ছায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুজন দাশ গুপ্ত।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল বলেন, “বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”
উপ‌জেলা শিক্ষা অফিসার ফা‌তেমা বেগম (অ‌তি‌রিক্ত) বলেন, “পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, “শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার জন্য উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের হাতে-কলমে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করতে হবে। আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা আমাদের আশাবাদী করেছে। ভবিষ্যতে এদের মধ্য থেকেই দেশের বিজ্ঞানী, গবেষক ও সফল উদ্যোক্তা তৈরি হবে।”
অনুষ্ঠান সঞ্চলনা ক‌রেন উপ‌জেলা তথ‌্য আপা সাইদা খাতুন।
অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ‌প্রকৌশ‌লি কর্মকর্তা, উপ‌জেলা পিআইও কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ, সাংবা‌দিকবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উপস্থিত সকলের অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

More News Of This Category
© All rights reserved © 2025