1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি - khulnarprotichchobi
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৩:৪৯|
শিরোনামঃ
খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি

সুজিত বাছাড়
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Spread the love

 

সুজিত বাছাড়, দিঘলিয়া প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার তাসকির মল্লিক নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তাসকির মল্লিক গোয়ালপাড়া গ্রামের মৃত শহিদ মল্লিকের ছেলে। তিনি তার বন্ধু সজিব দাসের সঙ্গে কৃষিপণ্যের ব্যবসা করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষিপণ্য কিনে তারা খুলনার বিভিন্ন আড়তে বিক্রি করেন।

ভুক্ত‌ভোগীর ছোট ভাই তান‌ভির ম‌ল্লি‌কের স‌ঙ্গে কথা ব‌লে জানা যায়,২৬ সে‌প্টেম্বর (শ‌নিবার) আনুমানিক বিকেল সাড়ে ৫টার পর তাসকির মল্লিকের স্ত্রী পাশের একটি কক্ষের দরজা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ওই কক্ষে প্রবেশ করে দেখেন, ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা এবং সেখানে রাখা টাকা নেই। মানিব্যাগ মেঝেতে পড়ে আছে। একই সঙ্গে আলমারির ভেতরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি।

পরে পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানান তিনি। পরিবারের লোকজন বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া টাকা আর পাননি। প্রাথমিকভাবে তারা কাউকে সন্দেহ করছেন না বলে জানা গেছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, চুরি হওয়া ৩ লাখ ১৫ হাজার টাকা তাদের কৃষিপণ্য ব্যবসার। ব্যবসার ওই টাকা তাসকির মল্লিকের ছোট ভাই তানভির মল্লিকের কাছে রাখা ছিল। পরে তানভির মল্লিক বাদী হয়ে দিঘলিয়া থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে গোয়ালপাড়া এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে দি‌নে দুপু‌রে এই চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের কা‌ছে এলেকাবা‌সির দা‌বি এসব চোর‌দের দ্রুত চি‌হ্নিত ক‌রে আইনের আওতায় আন‌তে হ‌বে।

More News Of This Category
© All rights reserved © 2025