1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুন্দরবনের দুবলার চরে বন বিভাগের অভিযানে উদ্ধার শতাধিক হরিণ ধরার ফাঁদ - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| বিকাল ৪:০৯|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

সুন্দরবনের দুবলার চরে বন বিভাগের অভিযানে উদ্ধার শতাধিক হরিণ ধরার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
Spread the love

সুন্দরবনের দুবলার চর ও আশপাশের বনাঞ্চলে বন বিভাগের টানা অভিযানে উদ্ধার হয়েছে শতাধিক হরিণ ধরার ফাঁদ। গত কয়েক দিন ধরে চলমান অভিযানে এসব ফাঁদ উদ্ধার করেন বনরক্ষীরা।

বন বিভাগ জানায়, রাসমেলা ঘিরে প্রতিবছরই সুন্দরবনের দুবলার চর এলাকায় হরিণ শিকার বাড়ে। এবারও শিকারচক্র সক্রিয় হয়ে উঠেছে এমন খবর পেয়ে বিশেষ অভিযান শুরু হয়। আজ দিনভর চলা অভিযানে কয়েক কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য তারের ফাঁস উদ্ধার করা হয়েছে।

বন বিভাগের খুলনা রেঞ্জ কর্মকর্তা জানান, বনরক্ষীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন টহল দিচ্ছেন যাতে হরিণ শিকারীরা কোনোভাবে বনের মধ্যে প্রবেশ করতে না পারে। শিকারচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুবলার চরের আশপাশে রাসমেলা উপলক্ষে কয়েক দিন ধরে বাড়ছে অচেনা লোকের আনাগোনা। সুযোগ পেয়ে কিছু অসাধু ব্যক্তি হরিণ শিকারে নামছে। তবে বন বিভাগ এবার শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে।

তথ্য ও ছবি: বন বিভাগ

More News Of This Category
© All rights reserved © 2025