
খুলনার শিববাড়ি মোড়ের সুলতান কাচ্চি ডাইনের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং সাংবাদিক কামরুল মনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে খবর সংগ্রহকালে হঠাৎ একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুই সাংবাদিককে এলোপাতাড়ি মারধর করে আহত করে।
সাংবাদিকদের ওপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে।
তারা বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।