1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বর সেই পথে অনুপ্রেরণা যোগায়: মির্জা ফখরুল - khulnarprotichchobi
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:১৫|
শিরোনামঃ
লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত খুলনা রেঞ্জে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বর সেই পথে অনুপ্রেরণা যোগায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Spread the love

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে ৭ নভেম্বর দিবসটি আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়।

মির্জা ফখরুল বলেন,“গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। আজ আবার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়— কোন পথে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের এই চেতনা বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে নতুন করে উদ্দীপনা যোগায়।

শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

More News Of This Category
© All rights reserved © 2025