1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনা-৫ আসনে বিএনপি প্রার্থী আলী আজগর লবীর উঠান বৈঠক - khulnarprotichchobi
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৯:৪১|
শিরোনামঃ
খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

খুলনা-৫ আসনে বিএনপি প্রার্থী আলী আজগর লবীর উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ আলী আজগর লবি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আজ ১৪ নম্বর মাগুরখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন।

বৈঠকে এলাকার সম্মানিত বাসিন্দারা উপস্থিত থেকে বিএনপি প্রার্থী লবীর প্রতি সমর্থন জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করেছেন। বক্তারা আসন্ন নির্বাচনে লবী ভাইয়ের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপি প্রার্থী আলী আজগর লবি বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। খুলনা-৫ আসনের জনগণের বিশ্বাস ও ভালোবাসাই আমার শক্তি।”

উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ, কৃষক, ব্যবসায়ী ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এটি ছিল তার ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ, যা আগামী দিনগুলোতে খুলনা-৫ আসনের বিভিন্ন এলাকায় চলবে।

More News Of This Category
© All rights reserved © 2025