1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
চ্যাটজিপিটির নতুন সংযোজন 'কোয়ার্কি' - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৮:৩১|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

চ্যাটজিপিটির নতুন সংযোজন ‘কোয়ার্কি’

এস,এম আরাফাত আলী
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Spread the love

 

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন এক এআই ব্যক্তিত্ব যোগ করেছে ওপেনএআই। ব্যবহারকারীরা চাইলে মজার এই ব্যক্তিত্বের এই ফিচারের সঙ্গে কথা বলতে পারবেন। বুধবার ওপেনএআই তাদের বড় ধরনের আপডেটের অংশ হিসেবে ‘কোয়ার্কি’ নামের এ ফিচার ঘোষণা করেছে। তারা বলেছে, আপডেটটি চ্যাটজিপিটিকে ‘আরও স্মার্ট, উপভোগ্য এবং মানিয়ে নিতে সক্ষম করার জন্য’ আনা হয়েছে।

‘কোয়ার্কি’-র পাশাপাশি ‘প্রফেশনাল’ ও ‘ক্যান্ডিড’ নামে আরও দুটি নতুন ব্যক্তিত্ব কোম্পানিটি যোগ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। এর আগে এ বছরের শুরুতে ‘সিনিকল’ ও ‘নার্ডি’ ব্যক্তিত্ব এসেছিল। ওপেনএআই বলছে, ‘ব্যবহারকারীরা যেভাবে মডেলের আচরণ পরিবর্তন করতে চান সেটিকে সহজ ও দ্রুতভাবে বেছে নেওয়ার সুযোগ দিতে এসব বিকল্প তৈরি করেছে’ তারা। কোম্পানিটি আরও বলছে, এমন পরীক্ষামূলক ফিচারও আনছে তারা, যেখানে চ্যাটজিপিটির স্বভাব সরাসরি ব্যক্তিগত সেটিং থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা। উত্তর কতটা সংক্ষিপ্ত বা সহজপাঠ্য হবে এবং কত ঘন ঘন ইমোজি ব্যবহার করবে তাও নির্ধারণ করা যাবে। এসব ব্যক্তিত্ব সব চ্যাটজিপিটি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত এবং নতুন ও পুরোনো সব চ্যাটিংয়েই কাজ করবে।

এর আগে, কিছু আপডেট নিয়ে ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েছিল ওপেনএআই, বিশেষ করে এ বছরের শুরুর দিকে চালু হওয়া অতিরিক্ত ‘সাইকোফ্যান্টিক’ সংস্করণটি সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল। সমালোচনার মুখে অবশেষে ওই আপডেট সরিয়ে নিয়েছিল কোম্পানিটি। সে সময় ওপেনএআই বলেছিল, অতিরিক্ত প্রশংসামূলক ভাষা কিছু ব্যবহারকারীর জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বস্তিকর হতে পারে। কোম্পানিটি আরও বলেছিল, “ব্যবহারকারীর প্রশ্নের বিভিন্ন উত্তর অনেক সময় অতিরিক্ত সমর্থন দেয় জিপিটি ৪ও মডেল, যা আসলে স্বাভাবিক নয়। এমন আচরণ অস্বস্তিকর ও মানসিক চাপ তৈরি করতে পারে। আমরা এটি ঠিক করার চেষ্টা করছি।”

সর্বশেষ ‘জিপিটি ৫.১’ মডেল আপডেটে ওপেনএআই ‘ইনস্ট্যান্ট’ ও ‘থিংকিং’ নামে আরও দুটি মডেল যোগ করেছে ওপেনএআই। ‘ইনস্ট্যান্ট’ মডেলটি আরও বুদ্ধিমত্তার সাথে উত্তর দিতে তৈরি করেছে কোম্পানিটি। অন্যীদকে ‘থিংকিং’ মডেলটি সহজ কাজ দ্রুত এবং জটিল কাজে আরও স্থিতিশীলভাবে কাজ করবে।

ওপেনএআইয়ের অ্যাপ্লিকেশন বিভাগের প্রধান ফিজি সিমো বলেছেন, এ পরিবর্তনের লক্ষ্য চ্যাটজিপিটিকে ৮০ কোটি ব্যবহারকারীর জন্য ‘সব পরিস্থিতির জন্য উপযোগী’ বানানোর বদলে ব্যক্তিগতভাবে মানিয়ে নেওয়ার মতো করে তোলা। কেউ খুব সরাসরি ও নিরপেক্ষ উত্তর চান, কেউ আবার সহানুভূতিশীল ও আলাপের সুরে কথা বলতে পছন্দ করেন। বেশিরভাগ মানুষই কখনো এক ধরনের আবার কখনো অন্য ধরনের উত্তর চান। তবে আলাদা আলাদা এআই ব্যক্তিত্বে বদলাতে চান না। সবাইকে মানাবে এমন এক নিখুঁত এআই মডেলের অভিজ্ঞতা তৈরি করা সম্ভব নয়। ফলে আমরা চাই চ্যাটজিপিটি এমন হয়ে উঠুক, যা আপনার মনের মতো হবে ও কাজের ধরন অনুসারে সাড়া দেবে।

More News Of This Category
© All rights reserved © 2025