1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক - khulnarprotichchobi
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:২৮|
শিরোনামঃ
দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিঘলিয়ায় মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ দিঘলিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিশু নিহতের পর মাজারের দিঘি থেকে সরানো হলো কুমির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ট্রিপল মার্ডার: সৎ পিতার নামে হত্যা মামলা, পরিকল্পিত হত্যার অভিযোগ দিঘ‌লিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত ক্যান্সারকে ভয় নয়, সাহস দিয়ে মোকাবিলা করছেন খুলনার ভ্লগার সাজিদ খুলনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজার ইন্তেকাল ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজে হাজারো মুসল্লির ঢল

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

আজিজুল ইসলাম
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
Spread the love

 

সুন্দরবনে বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা পশুর নদীর পাশের ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া ভোর ৬টায় যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বাহিনীর দুই সহযোগী ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭)–কে আটক করা হয়। তারা দু’জনেই বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে ডাকাতি, অস্ত্র-গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল বলে স্বীকার করেছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

More News Of This Category
© All rights reserved © 2025