1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
জবি ভর্তি পরীক্ষার ’এ’ ও ’সি’ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ - khulnarprotichchobi
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:২৫|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

জবি ভর্তি পরীক্ষার ’এ’ ও ’সি’ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ

এস, এম আরাফাত আলী
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীদেরকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২২ ডিসেম্বরের মধ্যে ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এর আগে, গত ২০ নভেম্বর স্নাতক (সম্মান) এবং বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আগামী ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিট ও ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.jnu.ac.bd থেকে ওয়েবসাইটে উল্লিখিত তারিখ অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মাধ্যমে পরীক্ষা শুরুর দুই দিন পূর্বে জানানো হবে। পরীক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনেই পরীক্ষা দিতে হবে। উল্লেখ্য, পরীক্ষা শুরুর ০৫ (পাঁচ) দিন পূর্বে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

More News Of This Category
© All rights reserved © 2025