1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা না নেওয়ার নির্দেশনা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন - khulnarprotichchobi
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:০৫|
শিরোনামঃ
দিঘলিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক জখম, এলাকায় উত্তেজনা খুলনায় ৯৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা: কাল থেকেই শুরু হচ্ছে মহাপ্রচারাভিযান পুলিশ প্রশাসনে রদবদল: অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার নতুন পদায়ন কুড়িগ্রামে র‍্যাবের সাড়াঁশি অভিযান: বসতবাড়ির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি গ্রেপ্তার তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি: সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি, রণক্ষেত্র এড়াতে সতর্ক পুলিশ ভোলায় কোস্ট গার্ডের সাড়াঁশি অভিযান: সোয়া লাখ টাকার নকল সিগারেট জব্দ, রাজস্ব ফাঁকির ছক নস্যাৎ হামমুক্ত খুলনার দাবিতে উত্তাল সিভিল সার্জন কার্যালয়: আগামী বৃহস্পতিবার ডিসি অফিস ঘেরাওয়ের ডাক টেলিগ্রামে বন্ধুত্বের আড়ালে ভয়ংকর ফাঁদ: মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার প্রলোভনে সর্বস্ব হারালেন যুবক রূপসা সেতুতে গতকালকের ত্রিমুখী সংঘর্ষ: অল্পের জন্য বড় রক্ষা, যানজটে নাকাল ছিল যাত্রীরা বেজপাড়ায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত ‘ববি’ গ্রেপ্তার

পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা না নেওয়ার নির্দেশনা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন

আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন অন্য কোনো পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কোনো দপ্তর বা সংস্থার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন করা যাবে না। এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি পত্র প্রাপ্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ওই দিন কোনো ধরনের পরীক্ষা না নেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের অংশগ্রহণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

More News Of This Category
© All rights reserved © 2025