1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় মোতালেব সিকদার গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি ঢাকাইয়া শামীম গ্রেফতার - khulnarprotichchobi
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১০:৪৮|
শিরোনামঃ
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার। খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

খুলনায় মোতালেব সিকদার গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামি ঢাকাইয়া শামীম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
Spread the love

 

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় অন্যতম প্রধান আসামি ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব-৬ সূত্র জানায়, অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাতে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি.কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম (৩২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শামীমের পিতা শামসুল হক ও মাতা সালেহা বেগম। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙা থানাধীন গোবরচাকা গ্রামে। র‍্যাব জানায়, শামীমের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে মোট সাতটি মামলা রয়েছে।
একই অভিযানে শামীমের সহযোগী মাহাদিন (২১) কে গ্রেফতার করা হয়। মাহাদিন মৃত শেখ ইব্রাহিমের ছেলে এবং তার বাড়িও গোবরচাকা গ্রামে। র‍্যাব জানায়, ঘটনার সময় মাহাদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে খুলনা মহানগরীর ১০৯ মজিদ সরণীর আল আকসা মসজিদ গলির ‘মুক্তা হাউজ’ নামক ভবনের নিচতলায় অবস্থানকালে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন সন্ত্রাসী এনসিপি শ্রমিক নেতা মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় আহত মোতালেব সিকদারের স্ত্রী রহিমা আক্তার বাদী হয়ে সোনাডাঙা মডেল থানায় অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025