1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বর্জন 'অর্থহীন': কড়া সমালোচনায় ইতিহাসবিদ রোমিলা থাপার - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৯|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বর্জন ‘অর্থহীন’: কড়া সমালোচনায় ইতিহাসবিদ রোমিলা থাপার

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Spread the love

 

ভারতের সরকারি শিক্ষা কারিকুলাম থেকে সুলতানি ও মুঘল আমলের ইতিহাস বাদ দেওয়ার সাম্প্রতিক উদ্যোগকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপার। এই সিদ্ধান্তকে ‘ননসেন্স’ বা সম্পূর্ণ অর্থহীন অভিহিত করে তিনি বলেন, ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনাপ্রবাহ নয় যে একে নিজের ইচ্ছেমতো টুকরো টুকরো করে উপস্থাপন করা যাবে। কেরালা সাহিত্য উৎসবে অনলাইনে যুক্ত হয়ে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানান, ইতিহাস হলো মানব সভ্যতার সংস্কৃতি, আচরণ ও চিন্তার একটি অবিচ্ছিন্ন বিবর্তন। ফলে কোনো নির্দিষ্ট রাজবংশ বা সময়কালকে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা মানে হলো ইতিহাসের সেই স্বাভাবিক ধারাবাহিকতাকে ধ্বংস করে দেওয়া, যা শেষ পর্যন্ত ইতিহাসকেই অর্থহীন ও বিকৃত করে তোলে।

প্রবীণ এই ইতিহাসবিদের এমন মন্তব্য এক বিশেষ প্রেক্ষাপটে সামনে এসেছে, যখন ভারতের জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এনসিইআরটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সপ্তম শ্রেণির সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তক থেকে দিল্লি সুলতানি ও মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সরিয়ে নিয়েছে। রোমিলা থাপার তার বক্তব্যে সতর্ক করে বলেন যে, রাজনৈতিক বা আদর্শিক কারণে যদি একে একে রাজবংশ কিংবা বিশেষ সময়কালগুলো ইতিহাস থেকে বাদ দেওয়া হতে থাকে, তবে শিক্ষার্থীরা সত্য ও পূর্ণাঙ্গ জ্ঞানার্জন থেকে বঞ্চিত হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত বিদ্যমান জ্ঞানকে প্রশ্নবিদ্ধ করার পরিবেশ তৈরি করা, অথচ ইতিহাসকে খণ্ডিত করার মাধ্যমে সেই কেন্দ্রীয় ভূমিকাকেই আজ ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

পঁচিশটিরও বেশি কালজয়ী বইয়ের লেখক রোমিলা থাপার কেবল রাজনৈতিক ইতিহাসের সীমাবদ্ধতায় আটকে না থেকে সামাজিক বিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথাকথিত ইতিহাসচর্চার উত্থান এবং নারীবাদী ইতিহাসের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তার মতে, একটি জাতির শেকড় বুঝতে হলে তার ইতিহাসের প্রতিটি ধাপকে নির্মোহভাবে অধ্যয়ন করা জরুরি। ইতিহাসের পাতা থেকে প্রভাবশালী কোনো অধ্যায় মুছে ফেলে প্রকৃত সত্যকে আড়াল করার এই চেষ্টা অ্যাকাডেমিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে একটি নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে বলে তিনি মনে করেন। তার এই বলিষ্ঠ অবস্থান এখন ভারতের শিক্ষামহলসহ বিশ্বজুড়ে ইতিহাসবিদদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

More News Of This Category
© All rights reserved © 2025