1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:২৭|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

স্ত্রীর সঙ্গে শেষ কথা বলেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
Spread the love

 

অভাবের সংসারকে স্বচ্ছল করার স্বপ্ন নিয়ে প্রায় আট বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার মোশাররফ হোসেন। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারকে ভালো রাখার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু দূর প্রবাসে কর্মরত অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় থেমে গেল তার জীবনসংগ্রাম।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন মোশাররফ। পরিবারের অভাব ঘোচাতে দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে উপার্জন করছিলেন তিনি।
মোশাররফ হোসেনের বাবা মো. সূর্যত আলী গ্রামে কৃষিকাজ করেন। পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন মোশাররফ। তার আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার এখন দিশেহারা।
মোশাররফের স্ত্রী কবরী আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, ঘটনার কিছুক্ষণ আগেই স্বামীর সঙ্গে তার কথা হয়েছিল।
তিনি বলেন,
“রাতে কথা হয়েছিল। তিনি বলছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলে দুজনের জন্য কিছু কিনতে। কে জানত সেই কথাই হবে শেষ কথা!”
পরিবারের সদস্যরা জানান, রাত প্রায় ৩টার দিকে মোশাররফের মৃত্যুর খবর আসে। সেই খবর শোনার পর থেকেই শোকের মাতম নেমে এসেছে পুরো পরিবারে।
মোশাররফের ছোট ছেলে মিহান নানার কোলে বসে অবাক দৃষ্টিতে চারপাশের মানুষের কান্না দেখছে। হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কোনোদিন ফিরে আসবেন না।
এদিকে ঘটনাটি জানতে পেরে নিহতের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
স্থানীয়দের দাবি, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিহতের পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হোক।

More News Of This Category
© All rights reserved © 2025