
খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৫ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর দিঘলিয়া উপজেলা থেকে মোট ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২২ জন কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১৫ জন শিক্ষার্থী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারীদের মধ্যে সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন এবং সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছেন। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রাবনী দাশ, অর্দিতা গুহ আর্চি, সুস্মিতা নন্দি রায়, মাহবুবা সুলতানা রিজু, শামিন আহমেদ নিনাদ, মোঃ রিজওয়ান পারভেজ সিফাত এবং সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের হাশিদ আল আমিন।
অন্যদিকে, সাধারণ বৃত্তিতে মোট ১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯ জন বৃত্তি পেয়েছে। তারা হলেন— জাকিয়া তাজিন শ্রাবনী, সাইমা খানম, নওরিন আফরিন শাইলা, সামিহা মোরশেদ, তাইমা তাসনিম, মোঃ হাবিবুর রহমান, তাসনিম হাসান অরণ্য, মোঃ রাকিবুল হাসান লাবিব এবং মোঃ মেহরাব হোসেন।
দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে রুকাইয়া ইসলাম সিনথিয়া ও মোঃ সাইমান সানি। গাজিরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতুর্য রায় লিখন ও আপন কুমার সাহা সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে। এছাড়া হাজী সায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে নুরুনাহার নিশাদ এবং সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয় থেকে অরিন সুলতানা সাধারণ বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য, চলতি বছর দিঘলিয়া উপজেলার একমাত্র কেন্দ্র হিসেবে সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন এবং শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন।
এ সাফল্য দিঘলিয়ার শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।