1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনার গণমানুষের নেতা নজরুল ইসলাম মঞ্জু প্রথমবারের মতো নগর ভবনের মেয়র ফলকে নাম, কাল দায়িত্ব গ্রহণ। - khulnarprotichchobi
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৩৩|
শিরোনামঃ
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৬ দিঘলিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রীশ্রী শ্যামা কালীপূজা। বর্ণাঢ্য আয়োজনে দিঘলিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই। খুলনায় ভাঙচুরের শিকার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। দিঘলিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বটিয়াঘাটা উপজেলার প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ

খুলনার গণমানুষের নেতা নজরুল ইসলাম মঞ্জু প্রথমবারের মতো নগর ভবনের মেয়র ফলকে নাম, কাল দায়িত্ব গ্রহণ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

খুলনার গণমানুষের নেতা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এই প্রথমবারের মতো খুলনা নগর ভবনের মেয়রের ফলকে তার নাম যুক্ত হলো।
রাজনৈতিক অঙ্গনে বহু বছর ধরে সক্রিয় থাকা এই প্রবীণ নেতার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। নগরবাসীর প্রত্যাশা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই তিনি এই দায়িত্বে আসীন হচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জানা গেছে, আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসবেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।
খুলনার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
খুলনাবাসীর পক্ষ থেকে গণমানুষের এই নেতাকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

More News Of This Category
© All rights reserved © 2025