1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
আগামী বছরে স্কুলে ভর্তিতে থাকছে না লটারি পদ্ধতি - khulnarprotichchobi
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:০৫|
শিরোনামঃ
বড় বোন হারিয়ে হাসতে ভুলে যাওয়া তাহসিনের মুখে আবারও হাসি, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লবণচরায় কেএমপির নিজস্ব থানা উদ্বোধন জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনু‌ষ্ঠিত বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনির সুস্থতার কামনা বটিয়াঘাটা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য দোয়া কামনা মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশেষ দোয়া মাহফিল বুধবার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র ৩ সহযোগী গ্রেপ্তার খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয় খুলনা মহানগর যুবদলের ৩১ ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আগামী বছরে স্কুলে ভর্তিতে থাকছে না লটারি পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
Spread the love

 

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়–এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি সহজ পরীক্ষা নেওয়া হবে। তবে এটি খুব জটিল কোনো পরীক্ষা হবে না। তিনি বলেন, “ক্লাস ওয়ানে তো আর আমরা ওদের নিউরোসার্জন বানাবো না। একটি সহজ ও সাধারণ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।”
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য ও তদবির বাড়তে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সুযোগ যাতে তৈরি না হয় সে বিষয়টি মাথায় রেখেই পরীক্ষার কাঠামো নির্ধারণ করা হবে। পরীক্ষা হবে খুবই সাধারণ ও সহজ।
মন্ত্রী আরও বলেন, “এটা নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমার মতে, লটারির মাধ্যমে ভর্তি করানো কোনো শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে নতুন নিয়মে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

More News Of This Category
© All rights reserved © 2025