1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১২:৩৯|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
Spread the love

গোপালগঞ্জ, ২৫ মার্চ ২০২৬: গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘাধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নড়াইলের বড়দিয়া নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসে এখানে পৌঁছেছে। তবে এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে।

More News Of This Category
© All rights reserved © 2025