1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
মেধাবীদের পাশে আদর্শ লাইব্রেরি, বিনামূল্যে বই বিতরণ - khulnarprotichchobi
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১১:২৭|
শিরোনামঃ

মেধাবীদের পাশে আদর্শ লাইব্রেরি, বিনামূল্যে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
Spread the love

 

খুলনার পাইকগাছা উপজেলায় দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আদর্শ লাইব্রেরি। প্রতিষ্ঠানটির উদ্যোগে শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
এ কর্মসূচির আওতায় নবম ও দশম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ হাজার টাকার সমমূল্যের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মোঃ হাসান উজ জামান, সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাইদুল ইসলাম, আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, আদর্শ লাইব্রেরি কেবল জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

More News Of This Category
© All rights reserved © 2025