1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন - khulnarprotichchobi
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৭:৪৮|
শিরোনামঃ
আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য। চিত্রার তীরে ধ্বংসস্তূপে ঢাকা নড়াইলের আড়াইশ বছরের হাটবাড়িয়া জমিদার বাড়ি কালের গর্ভে বিলীন হওয়ার পথে কিয়ন্তি স্মৃতি: নড়াইলে নিহার রঞ্জন গুপ্তের পৈতৃক নিবাসের বর্তমান হালচাল খুলনার ‘হোয়াইট হাউস’: বিদ্যুৎ ও নারী শিক্ষার আলোকবর্তিকা ঘোষ জমিদার বাড়ির ইতিহাস

নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন

ওয়াহিদ মুরাদ
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
Spread the love

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–
নর্দান ইউনিভার্সিটি ও WESHDA এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বেলা ২টায় নর্দান ইউনিভার্সিটি, খুলনায় এই সমঝোতা স্বাক্ষর সম্পাদিত হয়। এর ফলে খুলনায় যুব দক্ষতা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
“MoU Signing Ceremony” শীর্ষক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WESHDA এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এস এম হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির পরিচালক ড. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জালাল উদ্দিন আহমেদ, প্রফেসর জাহিদুল ইসলাম, আহসান হাবিব হাসান, মিঠু এবং সংস্থাটির পাবলিক রিলেশন অফিসার ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তরুণদের উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য এমন উদ্যোগ সময়োপযোগী।
প্রধান অতিথি ডাঃ এস এম হক তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজকে দক্ষ করে তুলতে হলে প্রশিক্ষণভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে জোরদার করতে হবে। WESHDA এ লক্ষ্যেই কাজ করছে এবং এই সমঝোতার মাধ্যমে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারব।”
কী-নোট স্পিকার ড. শাহ আলম বলেন, “খুলনায় একটি শক্তিশালী ‘ইউথ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’ গড়ে তোলার মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে আরও জানানো হয়, এই MoU-এর আওতায় বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, কর্মশালা, ইন্টার্নশিপ এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এতে শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি, খুলনার ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম খান।
এ সময় ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই যৌথ উদ্যোগ খুলনা অঞ্চলে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে।

More News Of This Category
© All rights reserved © 2025