1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
৬ নং যোগিপোল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত। - khulnarprotichchobi
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
খুলনায় সোহাগ পরিবহনের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু, আইসিইউতে আরেকজন। খুলনা টিটিসিতে বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন খুলনায় আজমুল হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার আজমুল হত্যার বিচারের দাবিতে সোনাডাঙ্গায় শিক্ষার্থীদের অবরোধ,নগর প্রশাসকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার আপন শহরে সমাধির জন্য দুই গজ মাটিও জুটল না মুঘল শেষ সম্রাট জাফরের সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৪ পদে নিয়োগ আজ থেকে নতুন দামে জ্বালানি তেল, লিটারে বাড়ল ২০ টাকা। দিঘলিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল। খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে যুবকের মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন নিয়ে রহস্য।

৬ নং যোগিপোল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত।

মোঃ আল মাহফুজ শাওন
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Spread the love

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৬ নং যোগিপোল ইউনিয়ন শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় ৬ নং যোগিপোল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ সভাপতিত্ব করেন। সদস্য সচিব রাকিব রায়হান সভাটি সঞ্চালনা করেন।

সভায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম, ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম জাহিদ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সদস্য সচিব রাকিব রায়হান সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

More News Of This Category
© All rights reserved © 2025