
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কারিগরি সহায়তায় এবং খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে “হেলদি সিটিস: আরবান গভর্নেন্স ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন” প্রকল্পের আওতায় শুক্রবার বিকালে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘হেলদি সিটি এওয়ারনেস সাইকেল র্যালি–২০২৫’।
বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
“আমাদের শহর আমরাই গড়বো, সুস্থ, সুন্দর ও পরিষ্কার থাকবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয়ে নিম্নলিখিত পথ অতিক্রম করে পুনরায় সার্কিট হাউসে এসে শেষ হয়:
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন—“স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে হলে নাগরিকদের জীবনযাত্রা ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। খুলনার নাগরিকরা যদি সচেতন হন এবং নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে খুলনাকে আবর্জনামুক্ত, পরিচ্ছন্ন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে অংশগ্রহণকারীরা জানান, নাগরিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই খুলনাকে “গ্রীন, ক্লিন অ্যান্ড হেলদি সিটি” হিসেবে গড়ে তুলতে পারে। শুধু প্রশাসন নয়, প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণই একটি টেকসই, সুস্থ নগর জীবনের ভিত্তি।