1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে যাবেন সাড়ে ৭৮ হাজার হাজি - khulnarprotichchobi
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:৫৯|
শিরোনামঃ
খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত খুলনায় বিএনপি নেতা মনজুরুল আলমের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল বাগেরহাটে ৬ বছরের শিশুকে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে যাবেন সাড়ে ৭৮ হাজার হাজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Spread the love

 

সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।

চুক্তি অনুসারে, আগামী ২০২৬ সালে বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার (৭৮,৫০০) ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালন করতে পারবেন।

হজ চুক্তি স্বাক্ষরের পূর্বে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসময় তিনি বাংলাদেশের সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং সৌদি মন্ত্রীকে দেশের হজ প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে মিনা, আরাফা ও মুজদালিফায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ এবং স্যানিটেশন সুবিধা উন্নয়নের বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের ধর্ম উপদেষ্টা।

এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

—

তথ্য ও ছবি:
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা

More News Of This Category
© All rights reserved © 2025