1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় লকডাউন ঘিরে সতর্ক প্রশাসন - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৯:২৫|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

খুলনায় লকডাউন ঘিরে সতর্ক প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Spread the love

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত দেশব্যাপী লকডাউন কার্যক্রম প্রতিহত করতে খুলনায় শহরে সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “নগরীতে যেকোনো নাশকতা বা সহিংসতা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সেনা ও নৌবাহিনীর সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয়ে টহল দিচ্ছেন।”

নগরীর ডাকবাংলা মোড়, শিববাড়ি, রূপসা ঘাট ও নিউমার্কেট এলাকায় সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়ছে। কোথাও কোথাও মোটরসাইকেল টহল, আবার কোথাও চেকপোস্ট বসানো হয়েছে।

সকাল ৭টার দিকে খুলনার রয়েল মোড় থেকে ঢাকাগামী দূরপাল্লার কিছু বাস ছাড়লেও যাত্রীসংখ্যা ছিল তুলনামূলক কম। শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতেও যানবাহন ও জনসমাগম ছিল সীমিত। অনেক দোকানপাট খোলা থাকলেও ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব লক্ষ্য করা গেছে।

রাজনৈতিক পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। কেউ কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

More News Of This Category
© All rights reserved © 2025