1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
খুলনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইজিপি - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৮:৩৪|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

খুলনায় পুলিশ সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Spread the love

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব বাহারুল আলম। আজ শনিবার তিনি খুলনার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

এ নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে, যার লক্ষ্য নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধি করা। ধাপে ধাপে সকল পুলিশ সদস্য এই প্রশিক্ষণে অংশ নেবেন।

পরিদর্শন শেষে আইজিপি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) খুলনার হলরুমে খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় আইজিপি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বেশ কিছু দিকনির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তথ্য ও ছবি: কেএমপি

More News Of This Category
© All rights reserved © 2025