1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’–এর আনুষ্ঠানিক উদ্বোধন - khulnarprotichchobi
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৭:৫২|
শিরোনামঃ
দিঘলিয়ায় ব‌্যাবসা‌য়ির বা‌ড়ি থে‌কে ৩ লাখ ১৫ হাজার টাকা চু‌রি খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার খুলনা মডার্ণ ড্যান্সার্স অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালে সম্মাননা পেলেন ইব্রাহিম খান ডাকটিকিট থেকে মসলিন—বিরল সংগ্রহে ইতিহাস ধরে রেখেছেন খুলনার এম এম হাসান মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির

পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’–এর আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Spread the love

 

নদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য ও নৌ–ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ–কে অভ্যন্তরীণ নৌরুটে পর্যটন সার্ভিসে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে পুনরায় চালু হতে যাওয়া শতবর্ষী এ স্টিমারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, সরকারের একাধিক সিনিয়র সচিব, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন,
“পি এস মাহসুদ শুধু একটি নৌযান নয়; এটি বাংলাদেশের নদী–সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। নতুন প্রজন্ম যেন কাছ থেকে দেখতে পারে—কখনো নদীপথই ছিল যোগাযোগের প্রাণ—সেই ইতিহাসই তুলে ধরবে এই স্টিমার।”

তিনি জানান, আগামী ২১ নভেম্বর (শুক্রবার) থেকে ঢাকা–বরিশাল নৌরুটে এটি পর্যটন সার্ভিস হিসেবে নিয়মিত চলাচল শুরু করবে।

নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীন পরিচালিত শতবর্ষী এ স্টিমারকে পুরনো কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এছাড়া পি এস মাহসুদ ছাড়াও পি.এস অস্ট্রিচ, পি.এস লেপচা এবং পি.এস টার্নসহ আরও কয়েকটি পুরনো স্টিমার পুনরুদ্ধার ও সংস্কারের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। এর লক্ষ্য— নদীপথের ঐতিহ্য সংরক্ষণ এবং নদীভিত্তিক পর্যটনের সম্ভাবনা আরও বিস্তৃত করা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি বলেন,
“শতবর্ষী স্টিমারটি চালু হলে দেশি–বিদেশি পর্যটকদের জন্য এটি হবে এক অনন্য আকর্ষণ। এখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, বাংলা গানের আয়োজনসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।”

বিআইডব্লিউটিসির তথ্য অনুযায়ী, স্টিমারটির সংস্কারে ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার সেফটি, ডিজিটাল নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ নবায়ন করা হয়েছে। আছে আধুনিক কেবিন, পর্যটক–বান্ধব ডেক এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা সরঞ্জাম। পরিবেশ দূষণ কমাতে ইঞ্জিনে সংযোজন করা হয়েছে কম ধোঁয়া–নির্গমনকারী প্রযুক্তি।

স্টিমারটির সময়সূচি:

প্রতি শুক্রবার সকাল ৮টা – ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা হবে।

শনিবার – বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ফিরবে।

আগে স্টিমারগুলো রাতে চললেও এবার দিনের আলোয় যাত্রা হওয়ার ফলে যাত্রীরা উপভোগ করতে পারবেন নদীপথের মনোরম সৌন্দর্য, নদীজীবন ও শতবর্ষী নৌ–ঐতিহাসিক ধারা।

More News Of This Category
© All rights reserved © 2025