1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
ডুমুরিয়ায় পেঁয়াজের দাম বেড়েছে, কমেছে মোটা চাল ও ডিমের দাম - khulnarprotichchobi
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৫৬|
শিরোনামঃ
খুলনায় রথযাত্রা উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনায় ভ্যাপসা গরমে অস্বস্তি, বিকেলে বৃষ্টি হতে পারে ৬০ শতাংশ। দিঘলিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল। নতুন বিতর্কে আর্জেন্টিনা,ফকল্যান্ডস ইস্যুতে ফিফার শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা। টানা সাত দিনের বৃষ্টিতে খুলনার হকারদের জীবনে চরম দুর্ভোগ, পরিবারে নেমেছে খাদ্য সংকট। খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ পরিষদের ফুলেল শুভেচ্ছা। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ বিনির্মাণে কেএমপির ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ কর্মসূচি। সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দিঘলিয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডুমুরিয়ায় পেঁয়াজের দাম বেড়েছে, কমেছে মোটা চাল ও ডিমের দাম

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Spread the love

 

ডুমুরিয়ার খুচরা বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করেই কেজিতে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। দুই সপ্তাহ আগে যা ৮০–৯০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেই পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ১১০–১২০ টাকায়। একই সঙ্গে আলুর দামও কেজিতে ৩–৫ টাকা বেড়ে প্রতি কেজি ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

রবিবার সকালে বাজারে পেঁয়াজ কিনতে এসে গৃহিণী সালেহা খাতুন বলেন, “কয়েক দিনের মধ্যেই পেঁয়াজের দাম এতটা বেড়ে গেল! ভালো মানের পেঁয়াজ কোথাও ১১০ টাকার নিচে নেই।”

ডুমুরিয়ার পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, দেশি পেঁয়াজের মজুত এখন প্রায় শেষের দিকে। অন্যদিকে ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি না থাকায় বাজারে সরবরাহ কমেছে। ফলে দাম স্বাভাবিকভাবেই বাড়তি।

খুচরা বিক্রেতাদের ধারণা, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগাম মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। এর আগে নভেম্বরজুড়ে দাম আরও বাড়তি থাকার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে—

  • মানিকগঞ্জ/ফরিদপুর অঞ্চলের পেঁয়াজ: ১০০–১১০ টাকা

  • পাবনার ভালো মানের পেঁয়াজ: ১২০ টাকা
    দুই সপ্তাহ আগে এসব পেঁয়াজ বিক্রি হতো ৯০–১০০ টাকায়।

পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারক আবদুল মাজেদ বলেন,
“এখনো পেঁয়াজ আমদানির অনুমতি নেই। দেশি সরবরাহও কম। বাজার স্থিতিশীল রাখতে দ্রুত আমদানির অনুমতি দেওয়া জরুরি।”

বাজারে কিছুটা স্বস্তি এসেছে মোটা চাল ও ফার্মের ডিমের দামে

  • ফার্মের ডিম (ডজন): ১২০–১৩০ টাকা (এক সপ্তাহ আগে ১৩০–১৪০)

  • ব্রয়লার মুরগি: ১৭০–১৮০ টাকা

  • সোনালি মুরগি: ২৭০–৩০০ টাকা

  • আমদানি করা স্বর্ণা চাল: ৫০ টাকা (আগে ছিল ৫৫)

  • পাইজাম চাল: ৫৫ টাকা (৫ টাকা কমেছে)
    তবে মিনিকেট চালের দাম অপরিবর্তিত রয়েছে।

বিক্রেতারা জানান, ভারত থেকে আমদানি হওয়া স্বর্ণা ও পাইজাম চালের কারণে মোটা চালের বাজারে কিছুটা স্বস্তি এসেছে।

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সামগ্রিকভাবে সবজির দাম কমতির দিকে।

  • ফুলকপি/বাঁধাকপি: ৪০–৬০ টাকা

  • লাউ: ৬০–৮০ টাকা

  • টমেটো: ১২০–১৪০ টাকা

  • মুলা: ৫০ টাকা

  • বেগুন: ৮০–১২০ টাকা

  • করলা: ৭০–৮০ টাকা

শনিবার পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির কারণে বাজারে ক্রেতা ছিল অস্বাভাবিকভাবে কম। ডুমুরিয়া, চুকনগর, টিপনা নতুন রাস্তা মার্কেটসহ বিভিন্ন বাজারে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্রেতা সংখ্যা ছিল প্রায় অর্ধেক।

More News Of This Category
© All rights reserved © 2025