1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. khulnarprotichchobi@gmail.com : khulnarprotichchob :
  3. shobuj.khulna@gmail.com : al masum Shobuj : al masum Shobuj
সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৮ জন গ্রেফতার - khulnarprotichchobi
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| ভোর ৫:৩৪|
শিরোনামঃ
মশার বংশবিস্তার রোধে ৫ পরামর্শ দিঘলিয়ায় মতুয়া মহাসম্মেলনে এম‌পি আজিজুল বা‌রি হেলাল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মুক্তিযুদ্ধের অমর স্মারক নড়াইলের ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স’ চিত্রার তীরে শতাব্দীর সাক্ষী: ঐতিহ্য ও সৌন্দর্যের মেলবন্ধনে নড়াইলের ঐতিহ্যবাহী বাঁধা ঘাট ইতিহাসের নীরব সাক্ষী লোহাগড়ার ঐতিহাসিক জোড় বাংলা মন্দির দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ। খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার। সোনাডাঙ্গার ফ্ল্যাটে নারী উদ্যোক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার। লবণচরায় আসামির দেখানো মতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার।

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৮ জন গ্রেফতার

আঞ্চলিক প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
Spread the love

 

সুন্দরবনের কালাবগী ফরেস্ট স্টেশনের আওতাধীন নিষিদ্ধ ভদ্রা খালে অবৈধভাবে প্রবেশ করে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে বন বিভাগের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চারটি নৌকা, চরপাটা জালসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম ও আনুমানিক ১০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

বন বিভাগ জানায়, গত ১৭ নভেম্বর ২০২৫ সকাল প্রায় ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষকের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে নিষিদ্ধ এলাকায় অনধিকার প্রবেশ ও বেআইনি পদ্ধতিতে মাছ ধরার কারণে মোট ৪টি নৌকা, ৬টি চরপাটা জাল, ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে ৮ জন আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বন বিভাগ জানায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,
“বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে। অবৈধ প্রবেশ, চোরা শিকার বা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”

More News Of This Category
© All rights reserved © 2025